দুই মৎস্যজীবীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

চাঁদার দাবিতে নড়াইলের লোহাগড়ায় মধুমতি পাড়ের দুই মৎস্যজীবীর ওপর হামলার  প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
 
শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে তারা এ  কর্মসূচি পালন করেন। মানববন্ধনে লোহাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলামসহ জেলে সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।  পরে নদীতে মাছ ধরার ক্ষেত্রে সকল প্রতিবন্ধতা দূর করে জেলেদের নিবিঘ্নে মাছ ধরতে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করার আশ্বাস দেয়া হয়। 
 
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে মাছ ধরে ফেরার পথে আস্তাইল খেয়াঘাট এলাকায় দাবিকৃত চাঁদা না পেয়ে দুর্বৃত্তরা শ্রীবাস ও প্রণব নামে দুই জেলের ওপর হামলা করে।  তাদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।   
 
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন বলেন, নদীতে মাছ ধরার ক্ষেত্রে সকল প্রতিবন্ধতা দূর করা হবে।