মনপুরা ইউপি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর জয়

 
ভোলার এক নম্বর মনপুরা ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মো. আমানত উল্যহ আলমগীরের জয় হয়েছে।
 
আমানত উল্যহ নৌকা প্রতিকে ৫২১৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মো. জোবায়ের হাসান রাজিব চৌধুরী ধানেরশীষে ২৭৪১ ভোট পেয়েছেন।
 
রবিবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরুর সঙ্গে সঙ্গে মহিলা ভোটারদের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়। বেলা ২টার পর প্রায় সকল ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শেষ পর্যায়ে চলে আসে। নির্বাচনে একটি ইউনিয়নে ৯টি ওয়ার্ডে ১০টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ হয়েছে বলে জানিয়েছে দায়িত্বরত প্রশাসন।
 
ইত্তেফাক/জামান