'রাশিয়ার সঙ্গে কঠোর আলোচনার সময় এসেছে'

 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ম্যাক মাস্টার বলেছেন, রাশিয়ার সঙ্গে কঠোর আলোচনার সময় এসেছে। মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
 
তিনি বলেন, সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার সরকারকে সমর্থন ও ইউরোপে নাশকতামূলক কর্মকাণ্ড নিয়ে দেশটির সঙ্গে কঠিন আলোচনা করতে হবে।
 
তিনি মনে করেন, প্রেসিডেন্ট বাশারকে সমর্থন দেয়ার জন্যই গৃহযুদ্ধ দীর্ঘস্থায়ী হয়েছে। প্রতিবেশী দেশগুলোকেও এর কুফল ভোগ করতে হচ্ছে। খবর রয়টার্সের।
 
ইত্তেফাক/আরএ