জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সিদ্ধান্ত নিয়ে দলের মধ্যে কোনও বিভেদ নেই বলে দাবি করেছেন বিরোধী দলের উপনেতা ও পার্টির সিনিয়র কোচেয়ারম্যান রওশন এরশাদ। তিনি বলেন, আমাদের মধ্যে কোনও বিভক্তি নেই। তার যেকোনও সিদ্ধান্ত পার্টির সবাই মেনে নেন।
মঙ্গলবার দুপুরে কাকরাইলে জাপা’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি এ কথা বলেন। দলটির অঙ্গ-সংগঠন জাতীয় যুবসংহতির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশের আয়োজন করা হয়।
জাপা’র বিভেদ নিয়ে মিডিয়ায় প্রকাশিত সংবাদ ভিত্তিহীন উল্লেখ করে রওশন এরশাদ বলেন, ‘আমরা সবাই এক, কোনও বিভেদ নেই।’
আরও পড়ুন: নারী পুলিশ অফিসারদের নাচের ভিডিও ভাইরাল
এরশাদের বিরুদ্ধে থাকা সব মামলা রাজনৈতিক বলেও দাবি করে রওশন এরশাদ। তিনি বলেন, তিনি (এরশাদ) দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। তাই তাকে মামলা দিয়ে দমিয়ে রাখা হয়েছে, যাতে করে তিনি মাথা উঁচু করে রাজনীতি না করতে পারেন।
ইত্তেফাক/এমআই