সখীপুরে দুই ইউপিতে আওয়ামী লীগ প্রার্থী জয়ী

 
টাঙ্গাইলের সখীপুরে রবিবার অনুষ্ঠিত দুইটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। গজারিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আবদুল মান্নান মিঞা (নৌকা প্রতীকে) ৪ হাজার আটশত ১১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের দল কৃষক শ্রমিক জনতা লীগের মনোনীত প্রার্থী মো.বাদল মিয়া (গামছা প্রতীকে) পেয়েছেন ৩ হাজার ৩৮৬ ভোট।
 
অন্যদিকে দাড়িয়াপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ আনছার আলী আসিফ (নৌকা প্রতীকে) ৮ হাজার ৩০১ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কৃষক শ্রমিক জনতা লীগের মনোনীত প্রার্থী সানোয়ার হোসেন (গামছা প্রতীকে) ভোট পেয়েছেন ৪ হাজার ২২০ ভোট। এ ছাড়া হাতিবান্ধা ইউপি উপনির্বাচনে  সংরক্ষিত নারী আসনে কানিজ ফাতেমা টুম্পা  (ফুল) প্রতীকে ২ হাজার ৭০১ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
 
ইত্তেফাক/আরএ