চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝু প্রদেশে সোমবার মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও অপর পাঁচজন আহত হয়েছে। এসময় একটি বাস নদীতে পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।
দেশটির কাউন্টি সরকারের এক বিবৃতিতে বলা হয়, গুইঝু প্রদেশের রাজধানী গুইয়াংয়ের উপকণ্ঠে কায়াংয়ে স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, ১৯ আসন বিশিষ্ট বাসটি মহাসড়কের একটি সেতু থেকে উল্টে নদীতে পড়ে যায়। এতে এখনো চারজন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে সেখানে তল্লাশি অভিযান চালানোসহ ঘটনাটি তদন্ত করছে স্থানীয় প্রশাসন। সিনহুয়া।
ইত্তেফাক/সেতু