কলেজছাত্রীর ওপর এসিড নিক্ষেপ : দুই বখাটের সাজা

গোপালগঞ্জে কলেজছাত্রীর ওপর এসিড নিক্ষেপ মামলায় বখাটে রথীন ঘোষকে ১৪ বছর  ও তার সহযোগী অসীম রায়কে ৭ বছরে সশ্রম কারদণ্ড এবং উভয়কে ৫০ হাজার টাকা  জরিমানা করেছেন আদালত। 
 
সোমবার দুপুরে গোপালগঞ্জের জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রইবুনালের বিচারক মো. দলিল উদ্দিন এ রায় প্রদান করেন। 
 
বখাটে রথিন ঘোষের বাবা সুধাংশু ঘোষ ও মা সাবিত্র ঘোষের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক তাদের বেকসুর খালাস দিয়েছেন।
 
গোপালগঞ্জের পিপি এ্যাড. আব্দুল হালিম দুই বখাটের সাজার এ তথ্য জানিয়েছেন। 
 
মামালার বিবরণে জানা গেছে, গোপালগঞ্জ সদর  উপজেলার কৃষ্ণপুর সপ্তদশ দশপল্লী মহাবিদ্যালয়ের এইসসি ২য় বর্ষের ছাত্রীকে পার্শবর্তী ঘোষালকান্দি গ্রামের সুধাংশু বাকচীর  বখাটে ছেলে রথীন বাকচী উত্ত্যক্ত করতো। এ নিয়ে ইউপি চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করা হয়।  এতে  ক্ষিপ্ত হয়ে  ২০১৫ সালের ৯ মে রাত ৩টার দিকে  রথীন ঘোষ  কয়েকজন দুর্বৃত্ত নিয়ে ওই কলেজছাত্রীর ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় তার শরীরে এসিড নিক্ষেপ করে। এতে তার মুখমণ্ডল, গলা, ডান ও বাম হাতের বেশ কিছু অংশ ঝলসে যায়। এ সময় রথীন ও তার সঙ্গীরা  পালিয়ে যায়।
 
এ ঘটনায় ওই কলেজ ছাত্রীর পিতা বাদী হয়ে রথীন ঘোষ, তার পিতা সুধাংশু ঘোষ, মা সাবিত্রী ঘোষকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন।
 
ইত্তেফাক/ইউবি