বলিউড অভিনেতা শাহরুখ খান সম্প্রতি অ্যাসিড আক্রান্তদের পাশে থাকার কথা বলেছেন। সেটা যে শুধু প্রতিশ্রুতি, এমনটা নয়। তিনি জানিয়েছেন, আমৃত্যু অ্যাসিড আক্রান্তদের সাহায্য করবেন। শুধু তাই নয়, তাঁর মৃত্যুর পর যেন মেয়ে সুহানা যাতে ওই দায়িত্ব পালন করেন সে দিকেও খেয়াল রাখবেন কিঙ্গ খান।
শাহরুখ আরো বলেন, আমি মনে করি তারা (অ্যসিড আক্রান্ত) পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী। তাদেরকে আমদের সেভাবেই দেখা উচিত।
সম্প্রতি সানফ্রান্সিসকো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘অতিথি বক্তা’ হিসেবে যোগ দিয়েছিলেন শাহরুখ। জনপ্রিয় ‘এক্সম্যান’ সিরিজের পরিচালক ব্রেট রাটনার সেখানে হাজির ছিলেন। ওই উৎসবের মঞ্চেই শাহরুখ অ্যাসিড আক্রান্তদের পাশে থাকার কথা বলেন। ইন্ডিয়া টাইমস।
ইত্তেফাক/রেজা