যশোরে স্ত্রী খুনের দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

যৌতুকের কারণে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী কৃষ্ণপদ সরকারকে মৃত্যুদণ্ড দিয়েছেন যশোরে একটি আদালত।
 
সোমবার যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) অমিত কুমার দে এই সাজা দেন। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কৃষ্ণপদ সরকার পলাতক রয়েছেন।
 
সংশ্লিষ্ট আদালতের পিপি ইদ্রিস আলী জানান, যশোরের কেশবপুর উপজেলার নারায়ণপুর এলাকার শান্তিরাম সরকারের ছেলে কৃষ্ণপদ সরকার ওরফে কেষ্ট ২০০৩ সালের ১ এপ্রিল তার স্ত্রী আন্না সরকারকে যৌতুকের কারণে পিটিয়ে হত্যার পর গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেন। এ ঘটনায় নিহতের ভাই জ্যোতিষচন্দ্র রায় বাদী হয়ে ৩ মে কেশবপুর থানায় একটি মামলা করেন।  
 
ইত্তেফাক/ইউবি