ধামরাই সাংবাদিকদের বঙ্গবন্ধুর মাজার জিয়ারত

 
ঢাকা ধামরাইয়ের এমপি মুক্তিযোদ্ধা আলহাজ্ব এমএ মালেক ও স্থানীয় সাংবাদিকরা সোমবার টুঙ্গীপাড়া সফর করেছেন।
 
তারা এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে ফুল দেন এবং জিয়ারত করেন। সেখানে বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দীর্ঘায়ু কামনা করে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।
 
ধামরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিজাউল হক, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সদস্য লায়ন মিনা মালেক, ধামরাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ঢাকা জেলা পরিষদের সদস্য খায়রুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল গণি, পৌর যুবলীগের সভাপতি আমিনুর ইসলাম, ধামরাই বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সহ আরও নেতা কর্মী এ সাংবাদিক দলের সফরসঙ্গী ছিলেন।
 
ইত্তেফাক/জামান