নারায়ণগঞ্জ বন্দরে ধামগড়ে ঝগড়ার জেরে দেড় বছরের এক শিশুকে ডোবার পানিতে চুবিয়ে হত্যা করেছে বলে অভিযোগ ওঠেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে।
এলাকাবাসী জানায়, গত সোমবার বিকেলে বন্দরের ধামগড় ইস্পাহানী এলাকার রিকশা চালক এনামুলের মেয়ে ঝরনার সঙ্গে পাশের বাড়ির খামার আলীর মেয়ে সুমাইয়ার ঝগড়া হয়। এ ঝগড়ার জেরে মঙ্গলবার বিকেলে সুমাইয়া ঝরনার বোন খাদিজাকে বিস্কুট দেয়ার নাম করে বাসা থেকে ডেকে ডোবার পানিতে চুবিয়ে হত্যা করে। ঘটনাটি এলাকাবাসী দেখতে পেয়ে সুমাইয়াকে ধরে পুলিশে দিয়েছে। পুলিশ নিহত শিশুর লাশ উদ্ধার ও তাকে থানায় আটক রেখেছে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি আবুল কালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'শিশু হত্যার ঘটনায় মামলা হয়েছে। বুধবার সুমাইয়াকে আদালতে হাজির করা হবে বলে তিনি জানান।
ইত্তেফাক/জামান