মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আগামী বিজয় দিবসের আগেই যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে। সে লক্ষ্যে সংসদে বিল পাশ হয়েছে। এখন আইন মন্ত্রণালয় আইন তৈরির কাজ করছে। আশা করি আগামী অধিবেশনে আইন মন্ত্রণালয় তা উত্থাপন করে বিজয় দিবসের আগেই বাজেয়াপ্ত করা হবে।
মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে তাকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসময় মন্ত্রী আরও বলেন,
‘যুদ্ধের সময় ভারতের লোকজন বাংলাদেশকে সহযোগিতা করায় আমরা সফরে গিয়ে ১৬৬৯ জনকে সন্মাননা করেছি’।
কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সিকদার, মো. মুরাদ কবির, মো. আকবর আলী, তোফাজ্জল হোসেন রানা, আতিকুর রহমান, মো. হিরু মিয়া, মো. হারিজ উজ্জামান হারিজ, আসাদুজ্জামান আসাদ, মো. আবুল কাশেম, নুরুল ইসলাম সর্দার, আলেয়া আক্তার, স্বপন সরকার প্রমুখ।