মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন সমাজ-সেবক এনায়েত করিম

 
সম্মানজনক ‘মাদার তেরেসা পদক’ পেলেন বিশিষ্ট সমাজ সেবক এবং হিন্দু-মুসলিম মৈত্রী বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এনায়েত করিম। মাদার তেরেসা ইন্টারন্যাশনাল এওয়ার্ড কমিটি কর্তৃক তাঁকে ‘বেস্ট অ্যাওয়ার্ডি অব দ্য ২০১৬’ ঘোষণা করা হয়।
 
সমাজ সেবায় বিশেষ অবদান রাখার জন্য এনায়েত করিমকে এই সম্মাননা পদক প্রদান করা হয়। গতকাল পশ্চিমবঙ্গের কোলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট অডিটোরিয়ামে পদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 
এনায়েত করিম বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন’র প্রধান উপদেষ্টা এবং বৈশাখী টেলিভিশনের উপদেষ্টা। তিনি বরিশালের গৌরনদী উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান।
 
​ইত্তেফাক/আনিসুর