পাংশায় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

 
রাজবাড়ীর পাংশায় বিদ্যুৎস্পৃষ্টে নজরুল খান (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত নজরুল উপজেলার পাট্টা ইউপির উত্তর পাট্টা গ্রামের লুকমান খানের ছেলে। 
 
আজ বুধবার সকালে নিহতের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
 
স্থানীয়রা জানান, সকালে নজরুল বাড়ির পানি তোলার পাম্প দিয়ে ঘরের দেয়ালে পানি দেওয়ার জন্য স্লুইচ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। 
 
ইত্তেফাক/কাউছার