নেত্রকোনায় আওয়ামী লীগ কর্মী খুন

 
নেত্রকোনা সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নে ফজলুল হক বেগ (৬৭) নামে এক আওয়ামী লীগ কর্মী খুন হয়েছেন।
 
বুধবার সকালে ফজলুল হকের নিজ বাড়ির পাশে এ ঘটনা ঘটে। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, একই এলাকার নাসির উদ্দীন গংদের সঙ্গে তার পূর্ব শত্রুতা ছিল। এরই জের ধরে বুধবার সকালে সে বাসা থেকে বের হয়ে বাড়ির পাশে যেতেই আগে থেকে ওৎপাতা নাসির উদ্দীন ও তার লোকজন ফজলুললের উপর হামলা চালায় এবং তার বুকে ছুরিকাঘাত করলে তিনি ঘটনা স্থলেই মারা যান বলে অভিযোগ ওঠেছে।
 
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান খুনের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।'
 
ইত্তেফাক/জামান