ঝিনাইদহ সদর উপজেলার খড়িখালীতে ট্রাকের চাপায় মির্জা শামসুর রহমান ( ৫০ ) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
শামসুর রহমান ঝিনাইদহ শহরের চাকলাপাড়ার মির্জা সিরাজুল হকের ছেলে। বুধবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদর থানার পরিদর্শক তদন্ত প্রবীর কুমার বিশ্বাস জানান, নিহত মির্জা শামসুর রহমান কালীগঞ্জ থেকে মোটরসাইকেল চড়ে ঝিনাইদহ শহরে আসছিলেন। খড়িখালী পেট্রোল পাম্পের কাছে পৌঁছুলে পিছন দিক থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলে তিনি নিহত হন। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়।
ইত্তেফাক/জামান