বিয়ে করতে প্রস্তুত সোনাক্ষী, পাচ্ছেন না পাত্র

বলিউডে চলছে বিয়ের ধুম। একের পর এক বিয়ে করছেন অভিনেত্রীরা। তবে এর বাইরে রয়ে গেছেন সোনাক্ষী সিনহা। দীপিকা, প্রিয়াঙ্কা, সোনম, আনুশকা বিয়ে করলেও তিনি এখনো জড়াননি সাতপাকে। অথচ ৩১টি বসন্ত পার করেছেন এই অভিনেত্রী। 

সম্প্রতি ‘কলঙ্ক’ ছবির প্রমোশনে মুম্বাইয়ে হাজির হয়েছিলেন সোনাক্ষী। সঙ্গে আলিয়া ও বরুণ ছিলেন। সেখানে সাংবাদিকরা প্রশ্ন ছুঁড়লেন সোনাক্ষীকে, ‘শোনা যাচ্ছে এ বছরেই আলিয়া রনবীর কাপুরের সঙ্গে আর বরুন তার বান্ধবীর সঙ্গে গাঁট বাঁধতে যাচ্ছেন। আপনি কবে বিয়ে করছেন?’


৩১টি বসন্ত পার সোনাক্ষীর। ছবি: ইন্টারনেট

জবাবে সোনাক্ষীও যেন রসিকতা করলেন। তিনি বললেন, ‘বিয়ে তো করবই, আলিয়া আর বরুণের আগেই আমি বিয়ে করব। আমি তো বিয়ে করে স্থায়ী হতে চাই। আমি এখন ভালো ছেলে খুঁজছি। পাত্রের অপেক্ষায় রয়েছি।


সোনাক্ষী সিনহা ‘কলঙ্ক’ ছবিতে অভিনয় করেছেন। ছবি: ইন্টারনেট

সোনাক্ষী সিনহা ‘কলঙ্ক’ ছবিতে অভিনয় করেছেন। তার সঙ্গে আছেন, সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত, আদিত্য রায় কাপূরের মতো শিল্পীরা। সবকিছু ঠিকঠাক থাকেল চলতি মাসেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। খবর: টাইমস অব ইন্ডিয়া

সোনাক্ষী সিনহা। ছবি: ইন্টারনেট

আরো পড়ুন: ডাকসুর সেই প্রার্থীকে রড দিয়ে পেটালো ‘ছাত্রলীগ’

ইত্তেফাক/জেডএইচ