আলেপ্পোতে বোমা হামলায় ৬ জন নিহত

সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম নগরী আলেপ্পোতে বুধবার এক বোমা হামলায় ছয়জন নিহত ও ৩০ জনের বেশী লোক আহত হয়েছে।
 
রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সালাহাদ্দিনে এ বোমা হামলা চালানো হয়। গত ডিসেম্বর মাসে সরকারি বাহিনী বিদ্রোহীদের কাছ থেকে এ নগরীর পুনর্নিয়ন্ত্রণ নেয়। এর আগে সেখানে তাদের মধ্যে তুমুল লড়াই হয়। এএফপি।
 
ইত্তেফাক/সাব্বির