সিলেটের ওসমানীনগরের মুক্তারপুর হাওরে ধানকাটতে গিয়ে বজ্রপাতে সুরুজ আলী (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুইজন।
সুরুজ আলী উপজেলার পূর্ব তিলাপারা গ্রামের মৃত অাপ্তাব অালীর ছেলে। আহতরা হলেন, একই গ্রামের মুজাহিদ অালী ও ওয়াকিল মিয়া।
বুধবার বিকেলে ঝড়ের সময় ধাঁন কাটারত অবস্থায় বজ্রপাতে সুরুজ অালী মারা যান। অাহতরা মাটিতে লুটিয়ে পড়েন। নিহতের নিকট আত্মীয় ছুনু মিয়া সার্বিক বিষয়টি নিশ্চিত করেন।
ইত্তেফাক/জামান