সঠিক উত্তরে উপযুক্ত প্রতি উত্তর, শাহরুখ খানের আবেগপ্রবণ টুইটের জবাবে সেরকমটাই উত্তর দিলেন লিটল মাস্টার শচীন টেন্ডুলকার।
কিছুদিনের মধ্যে মুক্তি পেতে চলেছে শচীন টেন্ডুলকারের বায়োপিক ‘শচীন: আ বিলিয়ন ড্রিমস’। আর সেই ডকুমেন্টারির অপেক্ষায় এই মুহূর্তে দিন গুনছেন অগণিত ভক্ত। সম্প্রতি এই ছবি নিয়ে উচ্ছ্বসিত হয়ে টুইট করেছিলেন রজনীকান্ত। লিখেছিলেন, ‘‘আমার শুভেচ্ছা রইল ‘শচীন: আ বিলিয়ন ড্রিমস’-এর জন্য। গড ব্লেস।’
রজনীর এই টুইটের উত্তরে শচীন লেখেন, ‘থ্যাঙ্ক ইউ থালাইভা। আশা করি আপনি এই ছবি তামিলেও এনজয় করতে পারবেন।’
রজনীর পর এবার আবেগে ভাসলেন বলিউডের বাদশাও। টুইট করে শাহরুখ লেখেন, ‘‘বিশ্বাস করি, যখন আপনি ভাল করেন তখন আমিও ভাল করি। যখন আপনি ভাল করেন না, তখন আমিও হেরে যাই। আপনার লক্ষ লক্ষ ভক্তের মতো আমিও আপনার অভিভাবকত্ব মিস করি। নতুন ছবির জন্য শুভেচ্ছা।’
শাহরুখের এই টুইটের উত্তরে শচীন লেখেন, ‘জীবনে না হারলে কেউ জেতে না। কেউ কিছু শেখেও না। তোমার কথায় আমি অভিভূত।’ এনডিটিভি
ইত্তেফাক/আনিসুর