আন্তর্জাতিক পুস্তক প্রকাশক সমিতির সহ সভাপতি হলেন মাজহারুল

 
আন্তর্জাতিক পুস্তক প্রকাশকদের সংগঠনের সহ সভাপতি হয়েছেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল পুস্তক প্রকাশক সমিতির সভাপতি মাজহারুল ইসলাম।
 
এশিয়া প্যাসেফিক পাবলিশার্স অ্যাসোসিয়েশনের সহ সভাপতি মনোনীত হয়েছেন তিনি। মাজহারুল ইসলাম দেশের অন্যতম প্রকাশনা প্রতিষ্ঠান অন্যপ্রকাশের প্রধান নির্বাহী। আন্তর্জাতিক অঙ্গনে এই প্রথম বাংলাদেশের প্রকাশকদের প্রতিনিধিত্ব ঘটছে। জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
 
আন্তর্জাতিক এই সংগঠনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ফিলিপাইনের ডোমিনেডর বুহেইন। সেক্রেটারি জেনারেল হয়েছেন দক্ষিণ কোরিয়ার এরিক ইয়াং।
 
বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয় অ্যাসোসিয়েশনের সাধারণ সভা। হোটেল শেরাটান ডি কিউব-এ অনুষ্ঠিত সভার শুরুতে ২০১৭-২০১৮ মেয়াদের জন্য নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।