বৃহস্পতিবার দিবাগত সন্ধ্যায় ফ্রান্সের প্যারিসে এক আততায়ীর গুলিতে এক পুলিশ নিহত হয়েছে। এ ঘটনায় আরেক পুলিশ আহত হয়েছে। খবর মিররের।
পুলিশের সূত্র দিয়ে মিরর তাদের প্রতিবেদনে জানিয়েছে, সন্ধ্যায় রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে দুই আততায়ী পুলিশের ওপর গুলি চালায়। পুলিশ বলছে এটি একটি সন্ত্রাসী হামলা।
এ ঘটনায় পুলিশের পাল্টা গুলিতে এক সন্ত্রাসী নিহত হয়েছে। অপর সন্ত্রাসী পালিয়ে গিয়েছে।
ইত্তেফাক/নূহু