যুক্তরাষ্ট্রের আরাকানসাসে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য আরাকানসাসে প্রায় এক দশকের মধ্যে এই প্রথম তারা এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করলো। এ মাসের শেষ নাগাদ কয়েকজন আসাসির মৃত্যুদণ্ড কার্যকর করা নিয়ে তীব্র সমালোচনায় পড়েন তারা।
 
তবে তাদের এ বিতর্কিত পরিকল্পনা নিয়ে সমালোচনা চলার মধ্যেই এ মৃত্যুদণ্ড কার্যকর করা হলো বলে রাজ্যের অ্যাটর্নি জেনারেল একথা জানিয়েছেন।
 
এ মৃত্যুদণ্ড স্থগিত রাখার ব্যাপারে একেবারে শেষ মুহূর্তে করা আবেদন মার্কিন সুপ্রিম কোর্ট নাকচ করে দেয়। এরপর বৃহস্পতিবার রাতে লেদাল লি নামের এক ব্যক্তিকে বিষাক্ত ইনজেকশন পুশ করে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এএফপি।
 
ইত্তেফাক/সেতু