জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

বাংলা

মো. সুজাউদ দৌলা, সহকারি অধ্যাপক

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

দুই বিঘা জমি

 

  রবীন্দ্রনাথ ঠাকুর  (১৮৬১ — ১৯৪১)

১। উপেন জন্মভূমিকে কী বলে ধিক্কার দিয়েছে?

(ক) নিলাজ কুলটা                                       (খ) নিলাজ জননী

(গ) নিলাজ দাসী                                        (ঘ) দাসী জননী

২। দুই বিঘা জমির সব কিছু নিশ্চিহ্ন হলেও কালের সাক্ষী হিসেবে এখনও কোন স্মৃতিচিহ্নটুকু আছে?

(ক) প্রাচীর            (খ) শাকপাতা

(গ) পুষ্পিত কেশ    (ঘ) আম গাছ

৩। সহসা কে শ্বাস ফেলে গেল?

(ক) শাখা      (খ) ফল   (গ) বাতাস   (ঘ) ঝড়

৪। ভগবান উপেনকে কোথায় রাখবে না বলে ভেবেছিল?

(ক) দুই বিঘা জমিতে                                  

(খ) সাধুর শিষ্য করে

(গ) মোহ গতে   র্ (ঘ) হাটে-মাঠে-বাটে

৫। দুই বিঘা জমির অঞ্চলে কত রঙা পাতা শোভা পায়?

(ক) চাররঙা             (খ) পাঁচরঙা

(গ) ছয়রঙা             (ঘ) সাতরঙা

৬। ১৮৬১ খ্রিষ্টাব্দের ৭ই মে ১২৬৮ বঙ্গাব্দের কোন মাসের কত তারিখ ছিল?

(ক) শ্রাবণ মাসের ২২ তারিখ

(খ) বৈশাখ মাসের ২৫ তারিখ

(গ) আষাঢ় মাসের ২২ তারিখ

(ঘ) জ্যৈষ্ঠ মাসের ২৫ তারিখ

৭। ‘স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানু মাথা।’ -উপেন কোথায় মাথা ঠেকাল?

(ক) ফল দুটিতে        (খ) দুই বিঘা জমিতে

(গ) প্রাচীরের দিকে    (ঘ) আম গাছে

৮। ‘দুই বিঘা জমি’ কবিতায় প্রকাশিত মূল বিষয় কী?

(ক) সম্পদ লিপ্সা         (খ) বাগান বিলাস

(গ) সাধুর শিষ্য          (ঘ) পাকা চোর

৯। ‘বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা’ -এখানে  ‘শান্ত হইল ব্যথা’ বলতে বোঝানো হয়েছে-

(ক) ব্যথা সৃষ্টি হলো         (খ) ব্যথা বেশি হলো

(গ) ব্যথা দূর হলো          (ঘ) ব্যথা মালী দিল

১০। উপেন জন্মভূমিকে ‘নিলাজ কুলটা ভূমি’ বলে ধিক্কার দিয়েছে, কারণ জমিটি-

(ক) যখন যার তখন তার   (খ) দরিদ্র মাতা ছিল

(গ) আঁচল ভরে রাখত      (ঘ) সেদিনের চিহ্ন নেই

১১। ‘তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে।’ -এখানে ‘সাধু’ বলতে কাকে বোঝানো হয়েছে?

(ক) ভূস্বামী  (খ) উপেন   (গ) মালী    (ঘ) পারিষদ

১২। দুই বিঘা জমির মাটিকে ‘সোনার বাড়া’ বলার কারণ-

(ক) মরিবার মতো ঠাঁই         (খ) সপ্তপুরুষ বাস

(গ) মিথ্যা দেনার খত          (ঘ) বিলাস বেশ ধরায়

১৩। ‘তুই হেথা বসি ওরে রাক্ষসী, হাসিয়া কাটাস দিন’-এখানে ‘রাক্ষসী’ শব্দ দ্বারা কী বোঝানো হয়েছে?

(ক) সুখহীন                (খ) গৃহহারা

(গ) দানবী                 (ঘ) দয়ালু

১৪। ‘সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে’ -এখানে ‘সন্ন্যাসী’ শব্দ দ্বারা কী বোঝানো হয়েছে?

(ক) গৃহ বিবাগি      (খ) গৃহ আসক্ত

(গ) গৃহ লুটেরা      (ঘ) গৃহবন্দি

১৫। উপেনের প্রাণ ‘মা’ বলার জন্যে আনচান করে কেন?

(ক) বাল্যকালে মা মারা যাওয়ায়

(খ) মাতৃভূমি থেকে উচ্ছেদ হওয়ায়

(গ) দীর্ঘ দিন নারীর মুখ না দেখায়

(ঘ) সাধুর শিস্য হওয়ায়

 

১ ক, ২ ঘ, ৩ গ, ৪ গ, ৫খ, ৬ খ, ৭   ক,৮ ক, ৯ গ, ১০ ক, ১১ ক, ১২ খ   

১৩ গ, ১৪ ক, ১৫ খ,