আফগান সেনা ঘাঁটিতে তালেবান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪০

আফগানিস্তানের বালখ প্রদেশের মাজার-ই-শরিফের সেনা ঘাঁটির পাশের মসজিদে তালেবান জঙ্গিদের হামলায় নিহত সেনা সদস্যের সংখ্যা বেড়ে কমপক্ষে ১৪০ এ দাঁড়িয়েছে। আরও অনেকে গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
 
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শুক্রবার মাজার-ই-শরীফের কাছে দুজন হামলাকারী শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। এসময় সাত জন নিহত হয়। এছাড়াও তারা সেনাদের লক্ষ্য করে একটি মসজিদ ও ক্যান্টিনে বন্দুক হামলা চালায়। এই ঘটনায় এক হামলাকারীকে আটক করা হয়েছে।
 
মার্কিন সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেন, হামলায় ‘অর্ধশতাধিক’ আফগান সেনা নিহত হয়েছে। অন্যদিকে আফগান কর্মকর্তারা জানান, এই হামলায় আট জন নিহত ও ১১ জন আহত হয়েছে। তালেবান জঙ্গিরা এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।
IMG0
আফগানিস্তানে শীর্ষ মার্কিন কমান্ডার জেনারেল জন নিকোলসন ‘এই নিষ্ঠুর হামলার’ ইতি টানার জন্য কমান্ডোদের প্রশংসা করেন। এএফপি’র এক সংবাদদাতা জানান, শুক্রবারের হামলার সময় ঘাঁটির ওপর বেশ কয়েকটি হেলিকপ্টার চক্কর দিচ্ছিল। পরে অ্যাম্বুলেন্সে করে নিহতদের লাশ নিয়ে যাওয়া হয়।
 
বালখ প্রদেশের এই ঘাঁটিই আফগান আর্মির ২০৯তম কোর্পস। এর আগে মার্চ মাসের গোঁড়ার দিকে একটি সামরিক ঘাঁটিতে সর্বশেষ বড় ধরনের হামলা চালায় জঙ্গিরা। এএফপি, রয়টার্স।
 
ইত্তেফাক/সেতু