কাহালুতে জাল নোটসহ জনতার হাতে নারী আটক

 
বগুড়া’র কাহালু উপজেলার দুর্গাপুর হাটে শুক্রবার রাতে ৪ হাজার টাকার জাল নোটসহ ফজিলা(৩৫) নামের এক নারীকে জনতা আটক করে তাকে কাহালু থানার পুলিশের নিকট সোপর্দ করেছে।
 
জানা গেছে, আটক ফজিলা শুক্রবার সন্ধ্যা রাতে দুর্গাপুর হাটে জাল টাকার নোট দিয়ে ৩/৪ টি দোকানে বাজার করা সময় দোকানীরা জাল নোট বুঝতে পেরে তাকে ধরে ফেলে। এরপর তার নিকট থেকে ১ হাজার টাকার ২ টি এবং ৫০০‘শ’ টাকার ৪ টি জাল নোট উদ্ধার করার পর রাত ৯ টার দিকে তাকে কাহালু থানার পুলিশের নিকট সোপর্দ করা হয়।
 
আটক ফজিলা বগুড়া জেলা দুপচাঁচীয়া উপজেলার গবিন্দপুর ইউনিয়নের খেয়ালী চকপাড়া গ্রামের ফরিদের কন্যা বলে জানা যায়।এ ব্যাপারে তার বিরুদ্ধে কাহালু থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
 
ইত্তেফাক/আনিসুর