সিরিয়ায় মার্কিন সেনাদের এক কমান্ডো অভিযানে তথাকথিত ইসলামী জঙ্গি গোষ্ঠী আইএসের এক শীর্ষ নেতা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির পূর্বাঞ্চলীয় মায়াদিন শহরের কাছে এই অভিযান পরিচালনা করা হয়।
মার্কিন সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, আব্দুররাকমন উজবেকি নামের ওই লোকটি উজবেকিস্থানের নাগরিক ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
মার্কিন সেনারা আরো জানিয়েছে, আইএস নেতা আবু বাকার আল-বাগদাদির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ইংরেজি নববর্ষ বরণকালে ইস্তাম্বুলের একটি নাইটক্লাবে হামলার পেছনে তার মুখ্য ভূমিকা ছিল। ওই ঘটনায় ৩৯ জন প্রাণ হারায়। এছাড়া তুরস্কের পুলিশ ওই হামলার প্রধান সন্দেহভাজন আব্দুলকাদির মাশারিপোভকে ১৭ জানুয়ারি গ্রেফতার করে।
মার্কিন কেন্দ্রীয় কমান্ডের মুখপাত্র জন থমাস শুক্রবারের হামলা সম্পর্কে ওয়াশিংটন থেকে জানান, ‘এটা ছিল একটি স্থল অভিযান।’ এএফপি।
ইত্তেফাক/সেতু