চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শানজি প্রদেশে পানিতে ডুবে যাওয়া একটি কয়লা খনি থেকে ছয় শ্রমিককে শনিবার সকালে উদ্ধার করা হয়েছে। আটকে পড়ার তিনদিন পর তাদেরকে উদ্ধার করা হলো বলে জানিয়েছে স্থানীয় উদ্ধারকারী কর্মকর্তারা।
শনিবার স্থানীয় সময় ৯টা ৫৯ মিনিটে উদ্ধার করার সময় তাদের জ্ঞান ছিল এবং শারীরিক অবস্থাও ভাল ছিল বলে জানা গেছে। পরবর্তীতে তাদেরকে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়।
চীনের প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ শেনমু কাউন্টির বন্দিংলিয়াংতা কয়লা খনিটি বুধবার ভোর ৪টা ৪০মিনিটে প্লাবিত হওয়ার খবর পাওয়া যায়। ওই সময় খনিতে কাজ করা সাতজনের মধ্যে কেবলমাত্র একজন বেরিয়ে আসতে সক্ষম হয়। সিনহুয়া।
ইত্তেফাক/সেতু