শিল্পাঙ্গনে রুমীর ‘রেখার পরিসর’

গ্যালারি শিল্পাঙ্গনে তরুণ শিল্পী রুহুল করিম রুমীর একক চিত্রকর্ম প্রদর্শনী ‘রেখার পরিসর’ শুরু হয়েছে। শিল্পী রুমী তার শিল্পযাত্রার শুরু থেকেই শিল্পরসিকদের নজর কেড়েছেন। শুক্রবার শিল্পীর ষষ্ঠ একক প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য শিল্পী মনিরুল ইসলাম। সম্মানিত অতিথি ছিলেন শিল্প সংগ্রাহক জারিন মাহমুদ হোসেন। প্রদর্শনীর ছবিগুলো নিয়ে আলোচনা করেন শিল্প সমালোচক মইনুদ্দীন খালেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন শিল্পী রুহুল করিম রুমী। স্বাগত বক্তব্য রাখেন শিল্পাঙ্গনের পরিচালক রুমী নোমান।

প্রদর্শনীতে ৪৬টি চিত্রকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনী প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা। প্রদর্শনী চলবে ৫ মে পর্যন্ত।

ইত্তেফাক/নূহু