টাঙ্গাইলের কালিহাতীতে পাঁচ গ্রাম হেরোইন ও পাঁচ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন যুবককে গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ। শনিবার রাতে নগরবাড়ী গ্রামের বারেক মিয়ার পূর্ব পানির সেচ মেশিন ঘর হইতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার দেউপুর গ্রামের মাজেদ আলীর ছেলে রনি (২৭), নগরবাড়ী গ্রামের মৃত জোয়াহের আলীর ছেলে মোজাম্মেল (৩২) এবং ঘাটাইল উপজেলার লোকেরপাড়া গ্রামের লস্কর আলীর ছেলে বাবু ভূইয়া (২৬)।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ খন্দকার আখেরুজ্জামান মিয়া বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে কালিহাতী থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।
ইত্তেফাক/কাউছার