বছরে ৫ কোটি টাকার লিচু উৎপন্ন হয় মাগুরায়

 
মাগুরা জেলার অন্যতম আবাদ হিসেবে লিচু পরিচর্যায় কৃষক ব্যস্ত সময় পার করছে। প্রতি মৌসুমে  জেলায় ৫ কোটি টাকার লিচু উৎপন্ন হয়। চলতি মৌসুমে গাছে গাছে লিচুর ফল ধরেছে।
 
জানা গেছে, জেলার হাজরাপুর, ইছাখাদা, রাউতড়া, খালিমপুর, হাজীপুর, রাঘবদাইড়, নড়িহাটি, শিব রামপুরসহ বিভিন্ন এলাকায় বাণিজ্যিক ভিত্তিতে লিচুর চাষ হয়েছে, গড়ে উঠেছে বাগান। এ সমস্ত এলাকায় এক হাজারেরও বেশি বাগান রয়েছে। বোম্বাই ও চায়না-২ জাতের লিচুর বাগান গড়ে উঠেছে। বর্তমানে চাষীরা লিচু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন।
 
লিচু গাছে গুটি ধরেছে। ৫ হাজার লোকের মৌসুমী কর্মর্সস্থান হয়েছে। তারা লিচু গাছ প্রহারা ও গাছ পরিচর্যা করা, লিচু পাড়া ইত্যাদি কাজ করে জীবিকা নির্বাহ করছে। তারা দৈনিক ৩ শত ৪ শত টাকা আয় করছেন। বিভিন্ন এলাকা থেকে পাইকাররা গাছের ফলন দেখে আগাম গাছ ক্রয় করবেন। আগামী এক মাসের মধ্যে লিচু বাজারে  উঠবে।
 
কৃষকরা জানান, লিচু পরিচর্যা করেছে তারা। এবছর ফলন ভালো হয়েছে। আগামী এক মাসের মধ্যে পাকা লিচু বাজারে আসতে শুরু করবে।
 
ইত্তেফাক/আরএ