দিনাজপুরে বয়লার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৫

 
শনিবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দেলোয়ারের হোসেন (৪০) নামের আরো এক শ্রমিকের মৃত্যুর পর দিনাজপুরে বয়লার বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা পাঁচজনে দাঁড়িয়েছে।
 
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, এর আগে দিনাজপুরের যমুনা অটোরাইস মিলসের আহত শ্রমিক রঞ্জনা রায় (৪০), মেকসেদ আলী (৪৮), আরিফুল ইসলাম (৩০) ও রুস্তম আলী (৪৫) মারা যান।
 
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এবং প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ড. মারুফুল ইসলাম আজ রবিবার জানান, বর্তমানে এখানে ১৩ জন আহত শ্রমিক চিকিৎসাধীন রয়েছেন।
 
বুধবার দিনাজপুরের শেখহাটি গোপালগঞ্জের যমুনা অটো রাইস মিলস-এর বয়লার বিস্ফোরণে প্রায় ৪০ শ্রমিক আহত হন। -বাসস
 
ইত্তেফাক/কাউছার