ব্রাহ্মণবাড়িয়ায় পিকেটারদের হামলায় ওসি আহত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা বাসস্ট্যান্ডে রবিবার দুপুরে হরতালের সমর্থনে পিকেটিংয়ের সময় নবীনগর থানার ওসি ইমতিয়াজ আহমেদ আহত হয়েছেন। তাকে সরাইল হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে।
 
পুলিশ সুপার মিজানুর রহমান খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নব-নির্মিত উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্রের উদ্বোধন করতে আসছেন মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক। অন্যদিকে মন্ত্রীর আগমন ঠেকাতে সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করছে স্থানীয় আওয়ামী লীগ। এ নিয়ে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে স্থানীয় প্রশাসন ব্রাহ্মণবাড়িয়ার চারটি উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে। উপজেলাগুলো হল, বিজয়নগর, সরাইল, আশুগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া সদর। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২ প্লাটুন বিজিবি, ৫ সেকশন র্যাব, এপিবিএন সদস্যসহ দেড়শতাধিক অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।