বাংলাদেশ সময় আজ রাত পৌনে ১টায় মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোয় মাঠে নামছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।
রিয়ালের মাঠের বার্সার জন্য ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। শিরোপা জয়ের দৌড়ে টিকে থাকতে হলে রিয়ালের বিপক্ষে বার্সার জয়ের বিকল্প নেই। কারণ, বার্সার চেয়ে এক ম্যাচ কম খেলে রিয়াল মাদ্রিদ ৩ পয়েন্ট ব্যবধানে এড়িয়ে আছে।
৩১ ম্যাচে ২৩ জয়ে রিয়ালের পয়েন্ট ৭৫। অন্যদিকে এক ম্যাচ বেশি খেলে ২২ জয়ে বার্সার পয়েন্ট ৭২। আজ জিতলে সাময়িক সময়ের জন্য ব্যবধান ঘুচে সমতায় দাঁড়াবে। আর হেরে গেলে ব্যবধান হয়ে যাবে ছয়।
লিগের শেষ পাঁচ ম্যাচে এই ব্যবধান কমিয়ে শিরোপা জেতাটা অনেক কঠিন হয়ে দাঁড়াবে লুইস এনরিকের শিষ্যদের জন্য।
মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকো সরাসরি সম্প্রচার করবে টেন-১, সনি ইএসপিএন ও সনি সিক্স। মৌসুমের প্রথম এল ক্লাসিকোটি রিয়াল মাদ্রিদ ১-১ ব্যবধানে ড্র করেছিল বার্সেলোনার মাঠে।
ইত্তেফাক/ইউবি