নন্দীগ্রামে দুটি ক্লিনিক ও ভুয়া ডাক্তারকে এক লাখ টাকা জরিমানা

 
নন্দীগ্রাম পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুটি ক্লিনিক এবং ভুয়া ডাক্তারের এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেছে।
 
রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. শরীফুন্নেসা এ অভিযান পরিচালনা করেন। নিয়মিত ডাক্তার না থাকা, প্রশিক্ষণপ্রাপ্ত নার্সের অভাব এবং অপারেশন থিয়েটার ও প্যাথলোজি অপরিষ্কার থাকায় এ জরিমানা করা হয়।
 
দণ্ডপ্রাপ্তদের মধ্যে হেলথ কেয়ার ক্লিনিকের পাঁচ হাজার, ফাতেমা ক্লিনিকের ৫০ হাজার ও ভুয়া ডাক্তার রবিউল ইসলামের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. তোফাজ্জল হোসেন মণ্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তার বেঞ্চ সহকারী আতাউর রহমান  উপস্থিত ছিলেন।
 
নন্দীগ্রাম থানার এসআই খোকন চন্দ্র তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/জামান