সীতাকুণ্ডে পানি নিষ্কাশন বন্ধ করায় প্রতিবন্ধীর মামলা

 
চট্টগ্রামের সীতাকুণ্ডে রাস্তার উপর দিয়ে পানি নিষ্কাশনের কালভার্ড বন্ধ করার দায়ে তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছে এক প্রতিবন্ধী।
 
রবিবার বিকেল ৩টায় সরেজমিনে গেলে স্থানীয়রা জানায়, ৬নং বাঁশবাড়ীয়া ইউনিয়নের কাজীপাড়া গ্রামে মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ গং ১৯৯২ সালে ১৬ শতক জায়গা খরিদ করে জনগণের চলাচলের জন্য রাস্তা নির্মাণ করেন। উক্ত রাস্তার মধ্যদিয়ে পানি নিষ্কাশনের জন্য নির্মিত কালভার্ডের মুখ বন্ধ করে স্থানীয় শাহাদাৎ হোসেনের নেতৃত্বে চার-পাঁচজন জোরপূর্বক স্থাপনা নির্মাণ করছে। এতে ২৫ বছর পূর্বের জনসাধারণের চলাচলের রাস্তার কালভার্ডের মুখ বন্ধ হয়ে যাওয়ায় বৃষ্টির কারণে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং জনগণ চরম ভোগান্তিতে পড়েছে। এঘটনায় শাহাদাৎ হোসেন সহ তিনজনের বিরুদ্ধে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট-এর আদালতে মামলা করেছেন ভুক্তভোগী শারীরিক প্রতিবন্ধী আব্দুল মতিন।
 
সীতাকুণ্ড থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা শিকার করে বলেন, 'মামলাটির তদন্ত প্রতিবেদন তৈরি করে আদালতে পাঠাবেন।'
 
ইত্তেফাক/জামান