করিম সুমন
রাস্তাঘাটে বাজার বসার
রীতি কোথাও নাই,
আত্মঘাতী এমন নজির
আমার দেশেই পাই।
শহর বন্দর গ্রামে গঞ্জে
পথের মাঝে বাজার
পথের ওপর বিকিকিনি
মানুষ হাজার হাজার।
রাস্তা থাকে নানান জাতের
পণ্য দিয়ে ঠাসা,
কেমন করে গাড়িগুলো
করে যাওয়া-আসা?
জীবনঘাতী দুর্ঘটনার
এটিও বড় কারণ,
কেউ মোটে আইন মানে না
কেউ শোনে না বারণ।
সবাই নিজের জায়গা থেকে
আইন যদি মানি,
জেনে রেখো, দুর্ঘটনা
কমবে অনেকখানি।