বরিশালে কলেজ ছাত্রী খুন: ছাত্রলীগ কর্মী গ্রেফতার

 
বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন কালা খাঁ'র বাড়ি এলাকার একটি ভবনে পাখি (১৮) নামে সরকারি মহিলা কলেজের এক ছাত্রীকে শ্বাস রোধে হত্যা করা হয়। এই ঘটনায় এক ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করে পুলিশ।
 
গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে সোহাগ ভিলার দ্বিতীয় তলার ভাড়াটিয়া বাসা থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করে পুলিশ। এতে আটক করা হয় ব্রজমোহন কলেজের ইংরেজি বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র আজমল হোসেন রুমনকে। তারা দু'জন স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে তিন মাস পূর্বে বাসা ভাড়া নেয় এবং একত্রে বসবাস শুরু করে। শনিবার রাতে রুমন বাসায় এসে পাখিকে একাধিকবার ফোন করলেও সে ফোন ধরেনি এবং বাসায় ডাকাডাকি করা স্বত্বেও কোন শব্দ না পাওয়ায় বাড়ির মালিককে এনে ঘরের ভিতরে প্রবেশ করলে খাটের উপর পাখির লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এ বিষয়ে রুমনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।
 
কাউনিয়া থানার ওসি সেলিম রেজা জানান, পাখির কথিত স্বামী রুমনকে রবিবার দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। পাখি ও রুমনের বাড়ির মুলাদী উপজেলার একই এলাকায়। রুমন ছাত্রলীগ কর্মী বলে স্থানীয়রা জানিয়েছেন।
 
ইত্তেফাক/জামান