জামালপুরে পুলিশের বিশেষ অভিযানে ৮৭জন গ্রেফতার

 
জামালপুর পুলিশের দ্বিতীয় দিনের বিশেষ অভিযানের ৮৭জনকে আটক করা হয়েছে।
 
জামালপুর সদর উপজেলায় ১৭জন, মেলান্দহ উপজেলায় ১৫জন, দেওয়ানগঞ্জ উপজেলায় ১৮জন, ইসলামপুর উপজেলায় আটজন, মাদারগঞ্জ উপজেলায় ১২জন, সরিষাবাড়ী উপজেলায় ১০জন এবং বকশীগঞ্জ উপজেলায় সাতজন আসাম গ্রেফতার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে ২০ গ্রাম হিরোইন, ৫ লিটার চোলাই মদ এবং ২০০ গ্রাম গাঁজা। গ্রেফতারকৃতদের মধ্যে সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদকদ্রব্য সেবনকারী ও ব্যবসায়ী, বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে। জামালপুরের পুলিশ সুপার দেলোয়ার হোসেন (পিপিএম) এর নির্দেশে গত ২১এপ্রিল থেকে বিশেষ অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছেন  অতিরিক্ত পুলিশ সুপার রওনক জাহান।
 
উল্লেখ্য, গত ২২এপ্রিল ১০২জন এবং ২৩এপ্রিল আরো ৮৭জনসহ এ পর্যন্ত মোট ১৮৯জনকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/জামান