ভেড়ামারায় স্কুল ছাত্রের লাশ উদ্ধার

 
কুষ্টিয়ার ভেড়ামারায় নিশাত (১৪) নামের এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার জগশ্বর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও পরানখালী গ্রামের সাজেদুল করিম বিদ্যুতের পুত্র। রবিবার সন্ধ্যার দিকে জগশ্বর মাধ্যমিক বিদ্যালয়ের পিছনের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
 
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নিশাত শনিবার স্কুল ছুটির পড়ে আর বাড়ি না ফেরায় তাকে অনেক খোঁজাখুজি করেও পাওয়া যায়নি। জগশ্বর মাধ্যমিক বিদ্যালয়ের পিছনের একটি পুকুর এলাকাবাসী তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
 
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ নূর হোসেন খন্দকার জানান, ময়না তদন্ত না পর্যন্ত সঠিক ভাবে কিছু বলা যাচ্ছে না।
 
ইত্তেফাক/আরএ