গুগল ডুডুলে রাজকুমারের জন্মদিন

 
ভারতীয় কিংবদন্তী অভিনেতা রাজকুমারের স্মরণে তার জন্মদিন উদযাপন করছে গুগল। গুগল ডুডুলে তার ছবি দিয়ে আজকের দিনটি উৎসর্গ করা হয়েছে। ভারতের এই কন্নড় অভিনেতার জন্ম ১৯২৯ সালের ২৪ এপ্রিল। সিনগানাল্লুরু পুত্তাস্বমায়া মুথুরাজু নামের এই ব্যক্তি শোবিজে রাজকুমার নামে সর্বাধিক পরিচিত।
 
গুগল ডুডলে দেখা যায় সিনেমা হলের বড় পর্দায় তরুণ রাজকুমারের হাস্যোজ্জ্বল মুখ, সামনে হল ভর্তি দর্শক। গুব্বি ড্রামা কোম্পানিতে বাবার হাত ধরে আট বছর বয়সেই অভিনয় ক্যারিয়ার শুরু করেন রাজকুমার। এরপর ২০০ বেশি ছবিতে অভিনয় করেন তিনি।
 
কুখ্যাত ডাকাত বীরাপ্পন ২০০০ সালে রাজকুমারকে অপহরণ করলে তা আলোচিত ঘটনায় রুপ নেয়। ১০৮ দিন বন্দী থাকার পর মুক্ত হন তিনি। ২০০৬ সালের ১২ এপ্রিল ৭৭ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে বেঙ্গালুরুর নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন কালজয়ী এই অভিনেতা।
 
ভারতীয় সিনেমার ইতিহাসে রাজকুমার এমনই অভিনেতা, যিনি পর্দায় কখনো মদ্যপান, ধূমপান ও অশালীন বক্তব্যে সমালোচিত হয়েছিলেন। ১৯৮৩ সালে পদ্মভূষণ এবং দাদাসাহেব ফালকে পুরস্কার লাভ করেন ১৯৯৫ সালে।
 
ইত্তেফাক/আনিসুর