তথ্যপ্রযুক্তি ডেস্ক
আমেরিকান ট্রান্সপোর্টেশন নেটওয়ার্ক কোম্পানি ড্রাইভিল বাংলাদেশে প্রথমবারের মতো রাইড শেয়ারিং সার্ভিস শুরু করতে যাচ্ছে ।
উন্নত টেকনোলজি এবং নিরপত্তার কথা চিন্তা করেই ড্রাইভিল সংযুক্ত করেছে ট্রাকিং সিস্টেমস, অ্যাপ টু অ্যাপ কল, মাসিক বোনাস, চালকদের জন্য প্রতিদিনের চ্যালেঞ্জ, ফটো প্রেমিকদের জন্য ড্রাইভিল ক্যামেরা।
আপাতত ড্রাইভিল বাংলাদেশে যে সেবাগুলো দিতে যাচ্ছে সেগুলোর মধ্যে অন্যতম কয়েকটি হলো- কার, সিএনজি, মোটরসাইকেল, স্কুটি এবং পার্সেল। সমস্ত শহরে গাড়ি সার্ভিসসহ ভিআইপি, ইকোনমি ও লার্জ সার্ভিস থাকছে তাদের তালিকায়।
স্কুটি শুধু মাত্র মেয়েদের জন্য। ড্রাইভাররা যখন তখন ক্যাশ আউট করতে পারবেন বিকাশ কিংবা ড্রাইভিলের এজেন্টের মাধ্যমে । রাজধানীর প্রায় সব এলাকায় রয়েছে ড্রাইভিলের এজেন্ট । দক্ষ কাস্টমার সাপোর্টের পাশাপাশি রয়েছে দক্ষ ইঞ্জিনিয়ার, যারা অ্যাপসের প্রতিটি পদক্ষেপ মনিটরিং করবেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে । বাংলাদেশে ড্রাইভিলই দিতে চায় কম খরচে নিরাপদ যাত্রার প্রতিশ্রুতি । চালকদের কাছ থেকে আমরা নিচ্ছি সর্বনিম্ন কমিশন। যা অন্যান্য কোম্পানির তুলনায় ১০ শতাংশ কম। ড্রাইভিলের মাধ্যমে যাত্রীরা ক্রয় করতে পারেন সাপ্তাহিক পাস কার্ড। ড্রাইভিলের প্রতিষ্ঠাতা, সিইও বাংলাদেশি ও আমেরিকান নাগরিক মোহাম্মদ ওয়াহিদ উজ্জল । খুব শীঘ্রই আমেরিকার বেশ কয়েকটি অঙ্গরাজ্য এবং মেক্সিকোতে শুরু হতে যাচ্ছে ড্রাইভিলের রাইড শেয়ারিং সার্ভিস ।