চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সাইদুল ইসলাম (২৮) নামে এক বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
সীমান্ত পার হয়ে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। সাইদুল ভোলাহাট উপজেলার শিকারি গ্রামের এরফান আলীর ছেলে।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিন আলী জানান, রবিবার গভীর রাতে বাড়ির সামনে থেকে সাইদুলের লাশ উদ্ধার করা হয়। সাইদুলের পিতার বরাত দিয়ে তিনি বলেন, রাত ১০টার দিকে কয়েকজন বাংলাদেশি গরু ব্যবসায়ী গিলাবাড়ি সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যায়। এ সময় বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই সাইদুলর মৃত্যু হয়। পরে তার সঙ্গীরা সাইদুলের মৃতদেহ তার বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ রাত সাড়ে তিনটার দিকে সাইদুলের লাশ উদ্ধার করে। তার পেটের ডান দিকে গুলির চিহ্ন রয়েছে বলে ওসি মহসিন আলী জানান।
ইত্তেফাক/ইউবি