মাইকে আজান নিয়ে ভারতীয় শিল্পী সোনু নিগমের টুইট বিতর্কের মধ্যে যখন উত্তাল গোটা ভারত তখন টুইটারে একটি ভিডিও পোস্ট করলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। ভিডিওটিতে নিজের ডিএনএ পরীক্ষার কথাও জানান এই অভিনেতা।
ডিএনএ পরীক্ষা শেষে প্রাপ্ত রেজাল্টে তিনি নিজেকে সবধর্মের মানুষ বলেছেন । ৫৬ সেকেন্ডের এই ভিডিওটিতে দেখা যাচ্ছে, সাদা পোস্টারে নিজের পরিচয় দিচ্ছেন নওয়াজউদ্দিন। তারপরে তাঁর হাতে থাকা পোস্টারে লেখা, আমি আমার ডিএনএ পরীক্ষা করিয়েছি। তাতে যে ফলাফল এসেছে তা হলো....।
Sixteen Point Six Six...https://t.co/MKS9gBY6R1
— Nawazuddin Siddiqui (@Nawazuddin_S) April 24, 2017
এরপর একের পর এক ধর্মের মানুষের পোশাকে দেখা গেছে তাঁকে। প্রতিটিতে লেখা ১৬.৬৬ শতাংশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ ইত্যাদি। নিজেকে ১৬.৬৬ শতাংশ পৃথিবীর সবধর্মের মানুষ বলেও পোস্টারে উল্লেখ করেছেন তিনি।
চমক রয়েছে ভিডিওটির শেষের দিকে। নওয়াজউদ্দিনের হাতে থাকা পোস্টারে লেখা রয়েছে, 'যখন নিজের আত্মাকে খুঁজে পেলাম, দেখলাম আমি ১০০ শতাংশ শিল্পী। '
গ্যাংগস অফ ওয়াশিপুর, বজরঙ্গি ভাইজান, মাঝি : দ্যা মাউন্টেন ম্যানের মতো সিনেমায় অভিনয় করেছেন নওয়াজউদ্দিন। তাঁর পরবর্তী ছবি মান্টো এখন মুক্তির অপেক্ষায়। হিন্দুস্তান টাইমস।
ইত্তেফাক/রেজা