দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রামেশ্বরপুর দারুল হুদা ফাজিল মাদ্রাসা এলাকা থেকে সারোয়ার-তামিম গ্রুপের ২ জঙ্গিকে গ্রেফতার করেছে রংপুর র্যাব-১৩।
র্যাব-১৩ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গত ২৩ এপ্রিল গভীর রাতে র্যাবের একটি দল দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রামেশ্বরপুর দারুল হুদা ফাজিল মাদ্রাসা এলাকা থেকে দুই জঙ্গি গ্রেফতার করা হয়েছে।
দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার রানীপুর গ্রামের ফজলুল হক ওরফে ফজুর পুত্র সেলিম (২৮) ও একই উপজেলার নশরতপুর গ্রামের মোজাম্মেল হকের পুত্র খাদেমুল ইসলাম (২৭) সারোয়ার-তামিম গ্রুপের জেএমবির সদস্য। গ্রেফতারকৃত সেলিম আত্মগোপনে থেকে এলাকায় জেএমবির চাঁদা সংগ্রহ,কর্মী সংগ্রহ এবং প্রচারণা চালাত। গ্রেফতারকৃত খাদেমুল পূর্বের লম্বা চুল ও দাড়ি কেটে বেশভূষা পরিবর্তন করে সংগঠনের প্রয়োজনে ঢাকায় অবস্থান করত এবং মাঝে মাঝে গোপনে সাংগঠনিক কাজে এলাকায় আসত।
গ্রেফতারকৃতরা এলাকায় বড় ধরনের নাশকতার পরিকল্পনা নিচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে র্যাব। এ ছাড়া সেলিমের নামে চিরিরবন্দর থানায় সন্ত্রাসবিরোধী আইনে নাশকতার মামলা রয়েছে।
ইত্তেফাক/ইউবি