ভারতের ছত্তিসগড়ের সুকমায় মাওবাদী বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের ২৪ সদস্য নিহত হয়েছে। চিন্তাগুফার সন্নিকটে অবস্থিত কালাপাহাড়ে হওয়া সোমবারের গোলাগুলিতে আহত হয়েছে আরো ৬ পুলিশ সদস্য।
প্রাথমিক খবরে জানা গেছে ৭৪ ব্যাটলিয়নের পুলিশ সদস্যরা নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। আহত সদস্যদের উন্নত চিকিৎসার জন্য আকাশপথে রাইপুর ও জগদলপুরে নেয়া হয়েছে। এই ঘটনার পরে ছত্তিশগড় রাজ্যের মুখ্যমন্ত্রী রমণ সিং তার দিল্লি সফর তড়িঘড়ি করে শেষ করে রাইপুরে এক জরুরি সভায় যোগ দিয়েছেন।
সুকমায় চার দশক ধরে মাওবাদী বিদ্রোহীদের তাণ্ডব চলছে। গত ১১ মার্চে ১২ সিপিআরএফ সদস্য নিহত হয়েছিল সুকমায়। সেই সদস্যরা ভেজি-গোরখা-ইনজিরাম এলাকায় নির্মাণাধীন সড়কের নিরাপত্তা আয়োজনের দায়িত্বে ছিলেন। এনডিটিভি।
ইত্তেফাক/সাব্বির