মেহেরপুর সদর পৌরসভায় নির্বাচন মঙ্গলবার

আগামীকাল মঙ্গলবার মেহেরপুর সদর পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।  নির্বাজন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে করেছে নির্বাচন অফিস।
 
বিকেল তিনটার মধ্যে কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিবি ও সাদা পোশাকে পুলিশ কাজ করবে। প্রতিটি কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।
 
আগামীকাল সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। মোট ৩০ হাজার ৯৬৫ জন তাদের ভোটাধকীকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১৫ হাজার ২৩, নারী ভোটার সংখ্যা ১৫ হাজার ৭৩২। ১৫টি কেন্দ্রের ৯১টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
 
ইত্তেফাক/ইউবি