মানিকগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই-এর অনুমোদন ছাড়া জর্দ্দা উৎপাদনের দায়ে আকিজ জর্দ্দা কোম্পানীকে ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ১ লক্ষ ৩৯ হাজার ২৩৬ কৌটা জর্দ্দাও পুড়িয়ে দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সানজিদা শাহনাজ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় তার সঙ্গে বিএসটিআই-এর সহকারী পরিচালক আবু সাঈদ, র্যাব-৪ এর মেজর আব্দুল হাকিম, উপ-পরিচালক বদর উদ্দিন, মানিকগঞ্জ থানার এস আই আনোয়ার হোসেন, বিএসটিআই-এর ফিল্ড অফিসার প্রসিকিউটর খালেদ হোসেন উপস্থিত ছিলেন।
সানজিদা শাহনাজ জানান, ধংসকৃত মালামালের আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা।
ইত্তেফাক/নূহু