ফ্রান্সের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে রাশিয়া প্রস্তুত এবং দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে জনগণের পছন্দের প্রতিও মস্কোর শ্রদ্ধা রয়েছে। সোমবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘আমরা ফ্রান্সের সঙ্গে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার পক্ষে।’
এসময় তিনি আরো বলেন, ‘ফ্রান্সের নির্বাচনে জনগণের পছন্দের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে।’
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্য অনুযায়ী অ্যান মার্শি আন্দোলনের নেতা ইমানুয়েল ম্যাক্রন রোববার অনুষ্ঠিত ফ্রান্সের প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচনে ২৩.৭৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। অপরদিকে ম্যাক্রনের প্রধান প্রতিদ্বন্দ্বী ডানপন্থী ন্যাশনাল ফ্রন্ট রাজনৈতিক দলের নেতা মেরিনা লা পেন নির্বাচনে ২১.৫৩ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। আগামী ৭ মে অনুষ্ঠিত দ্বিতীয় দফার নির্বাচনে ম্যাক্রন ও লা পেন পরস্পরের বিরুদ্ধে লড়বেন। তাস।
ইত্তেফাক/সেতু