বঙ্গবন্ধু সেতুর দুই পাড়ের টোল প্লাজায় সফটওয়্যার অচল হয়ে পড়ায় টোল আদায় এক ঘণ্টা বন্ধ ছিল। এসময় সেতুর দু'পাড়ে যানজটের সৃষ্টি হয়।মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আছাবুর রহমান জানান, ২টা ৪০ মিনিটে সফটওয়্যারটি সচল করা হয়। এতে এক ঘণ্টা মতো বন্ধ থাকায় সেতুর দুই পাড়ে যানজটের সৃষ্টি হয়। তবে পরিস্তিতি এখন স্বাভাবিক।
ইত্তেফাক/জামান